আন্তর্জাতিক মহলে ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে: এরশাদ

S M Ashraful Azom
প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, শুধু দেশের সাধারণ মানুষই নয়, এখন বিদেশিরাও নিরাপদ নয়। এর ফলে আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। সোমবার রাজধানীর বনানীতে নিজ দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
 
হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, এক সপ্তাহের মধ্যে দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনা আইন-শৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতারই প্রমাণ।
 
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, মানুষের জানমালের নিরাপত্তা বিধান করা সরকারের সাংবিধানিক দায়িত্ব। সরকার এই সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। দেশে কোনো সুশাসন নেই। সুশাসন ছাড়া গণতন্ত্র অর্থহীন।
 
প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে এই ব্যর্থতার এই দায় নেবেন কি না-এমন প্রশ্নের জবাবে এরশাদ বলেন, তিনি এখন এর সঠিক উত্তর দিতে পারবেন না। এটি তার জন্য সংবেদনশীল প্রশ্ন।
 
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন মোহম্মদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতি ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top