এস মাহমুদুল হাসানঃ
জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এর অধীনে চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এইচএসসির (বাউবি) পরীক্ষা নকল মুক্ত , শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ৯ অক্টোবর শুক্রবার শুরু হয়েছে। এবার এইচএসসি (বাউবি) পরীক্ষায় ২৭৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক মনোনীত প্রতিনিধি রেজাউল করিম, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছানোয়ার হোসেন পরীক্ষা চলাকালীন সময়ে সার্বক্ষণিক দায়িত্বে ছিলেন।
নকলমুক্ত পরিবেশে ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় পরীক্ষার্থীদের অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন।
অত্যন্ত মনোরম পরিবেশে পরীক্ষা দিতে পারায় পরীক্ষার্থীরাও ওই প্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ রফিকুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজে প্রতিবছরই সুনামের সাথে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
ইতোমধ্যে প্রতিষ্ঠানটির সুনাম জামালপুর জেলার গন্ডি পেরিয়ে বিভাগীয় শহরেও ছড়িয়ে পড়েছে।