ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুড়িগ্রাম সফর উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়ে মিছিল করেছে জেলা মহিলা আওয়ামীলীগ।
শনিবার দুপুরে জেলা আওয়ামীলীগের ঘোষপাড়া কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী আহমেদ নাজমীন নাহার, সাধারণ সম্পাদক খুরশিদা বেগম লিলি ও মহিলা আওয়ামীলীগ নেত্রী অধ্যাপক দিলরুবা বেগম ঝুমা, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আসমা আক্তার সাথী প্রমুখ।
আগামী ১৫ অক্টোবর প্রধান মন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামের সদ্যবিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ায় ছিটবাসীদের সাথে মতবিনিময়, বিদ্যুৎ সংযোগের উদ্বোধন ও মুজিব-ইন্দিরা দাসিয়ার ছড়া প্রস্তাবিত ইউনিয়ন পরিষদের ভিত্তি স'াপন করবেন। এছাড়াও বিকেলে কুড়িগ্রাম সরকারী কলেজ মাঠে জনসভায় ভাষন দিবেন।