বীজের উপর উৎসকর ধার্য্যের প্রতিবাদে কুড়িগ্রামে বীজ ডিলার সমিতির মতবিনিময়

G M Fatiul Hafiz Babu
ডাঃ জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ঃ

বিএডিসির বীজের উপর উৎসকর ধার্য্য করার প্রতিবাদে কুড়িগ্রামে বীজ ডিলার সমিতি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কুড়িগ্রাম সাধারণ পাঠাগারে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বি এ ডিসি বীজ ও সার ডিলার এসোসিয়েশনের সভাপতি রাজু মোস্তাফিজ, সদস্য আবুল কালাম আজাদ, আব্দুল জলিল, মনোয়ার হোসেন, দারোগ আলী প্রমুখ।
বক্তারা বলেন, সরকার নতুন করে ডিলারদের প্রাপ্ত কমিশনের উপর শতকরা ১০ ভাগ আয়কর ধার্য্য করায় এর প্রভাব পড়বে কৃষকের উপর। এ কারণে তারা আগামীতে বি এ ডিসি সেলস সেন্টার থেকে বীজ উত্তোলন না করার সিদ্ধান্তের ঘোষনা দেয়। চলতি মৌসুমে যদি সরকার বীজের উপর উৎসকর বাতিল না করে তাহলে কৃষকরা মারাত্মক ক্ষতি গ্রস্ত হবে। কারণ তারা সময় মত বীজ পাবে না।
অবিলম্বে কমিশনের উপর শতকরা ১০ ভাগ আয়কর বাতিলের দাবী জানান বক্তারা।


ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top