নিরাপত্তা হুমকির কথা বিবেচনা করে
অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর বাতিল নিয়ে বেশ কড়া মন্তব্য করলেন
দলটির সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল। ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক
সাক্ষাৎকারে তিনি বলেন, 'রাষ্ট্রপ্রধানের সমতুল্য নিরাপত্তা ব্যবস্থার
নিশ্চয়তা দিয়েও অস্ট্রেলীয় ক্রিকেট দলকে বাংলাদেশে আনা যায়নি। আমার মতে
দেশটা বাংলাদেশ বলেই অস্ট্রেলিয়ার পক্ষে এটা করা খুব সহজ হয়েছে।'
কটকে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ চলাকালে উগ্র দর্শকদের কাণ্ডে ভারতের
নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আরে এই প্রসঙ্গে তুলেই
চ্যাপেল জানান, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অস্ট্রেলিয়ান খেলোয়াড়দের
খেলার ব্যাপারে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কোন পথে হাঁটে –
সেটা জানারও অপেক্ষায় আছেন তিনি।
এ
সময় ক্রিকেট অস্ট্রেলিয়ার সমালোচনা করে তিনি জানান, এর আগেও অজিরা এমন কাজ
করেছেন। ১৯৯৬ সালের শ্রীলঙ্কা সফরকে স্বরণ করে তিনি বলেন, সেবার
অস্ট্রেলীয় ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছিল শ্রীলঙ্কা।
কিন্তু অস্ট্রেলিয়া সে নিশ্চয়তায় ভরসা রাখেনি। এমনকি ম্যাচের দিন সকালে
কলম্বো পৌঁছে সেদিন সন্ধ্যাতেই কলম্বো ত্যাগ করার প্রস্তাবেও রাজি হয়নি
সিএ।
সুতরাং, বোঝাই যাচ্ছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর বাতিলের ঘোষণাকে মোটেও ভাল চোখে দেখছেন না ইয়ান চ্যাপেল।

