হ্যাকার থেকে রক্ষা করবে কম্পিউটার ভাইরাস!

S M Ashraful Azom
হ্যাকারদের ভয়ে এখন অনেকেই ব্যস্ত থাকেন নিজের ব্যক্তি কম্পিউটারের তথ্য নিরাপত্তা নিয়ে। তাদের জন্যই এল 'ওয়াইফ্যাচ ভাইরাস'। কম্পিউটারে এই ভাইরাস থাকলেই আপনি নিশ্চিন্তে ঘুমাদে পারেন। ভাইরাসটি আপনার কম্পিউটারে সেটআপ করা থাকলে হ্যাকাররা আপনার গোপন তথ্যে হানা দিতে পারবে না।
 
সম্প্রতি এই ভাইরাসটি বাজারে এনেছে একটি ভারতীয় তথ্য-প্রযুক্তি সংস্থা । বিভিন্ন ধরনের স্প্যাম থেকে এটি আপনাকে মুক্ত রাখবে। আগাম সুরক্ষার ব্যবস্থা হিসাবে এই ভাইরাসটি আপাতত শুধুই প্রতিষেধকের ন্যায় কাজ করবে। কিন্তু ভবিষ্যতে হ্যাকারদের আক্রমনে বিপর্যস্ত মোবাইল বা কম্পিউটারের সমস্যা সারাতেও যাতে এই ভাইরাস ব্যবহার করা যায়, তার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ভারতীয় তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞরা।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top