৭ জেএমবি রিমান্ডে

Unknown
সেবা ডেস্ক:  রাজধানীর বিমানবন্দর থানা এলাকা থেকে আটক করা সন্দেহভাজন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ৭ সদস্যের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম এমদাদুল হকের আদালতে শনিবার দুপুরে তাদের হাজির করা হয়। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেন ডিবির পরিদর্শক মাইনুল ইসলাম। শুনানি শেষে প্রত্যেককে ৩ দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দেন বিচারক। এর আগে শুক্রবার রাতে রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকদের মধ্যে ইদ্রিস আলী (৫৭), মো. শাকিল (৩৯), খলিলুর রহমান (৪৯) ও ইকবাল (৩৭) পাকিস্তানী নাগরিক। এ ছাড়া ফরমান (৩৫), বাবুল খান (৪৫) ও শহীদ (৪০) বাংলাদেশী নাগরিক। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top