সেবা ডেস্ক: আশুলিয়ায় শিল্প পুলিশ-১ এর কনস্টেবল মুকুল হত্যায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত ও তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে পুলিশ সদর দফতর। শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল্লা শনিবার দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তাদের বরখাস্তের কারণ হিসেবে তিনি জানান, কনস্টেবল মুকুলকে হত্যা ও নূরে আলমকে কুপিয়ে জখম করার সময় বাকি তিন কনস্টেবল কোনো প্রতিরোধের চেষ্টা না করে পেছনের শালবনের ভেতর দিয়ে পালিয়ে যায়। এরই জেরে কনস্টেবল ইমরান আজিজ, আপেল মাহমুদ ও পিনারুজ্জামান নামে তিন শিল্প পুলিশকে সাময়িক বরখাস্ত করা হয়। এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়। আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বুধবার একটি পুলিশ চেকপোস্টে দুর্বৃত্তদের হামলায় মুকুল নামে শিল্প পুলিশের এক কনস্টেবল নিহত হন। এবং নূরে আলম নামে আরও একজন গুরুতর আহত হন। তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন।
