প্রবাসে নারী কর্মীদের ওপর যৌন নির্যাতন তথ্যভিত্তিক নয়'

S M Ashraful Azom
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, প্রবাসে নারী কর্মীদের ওপর যৌন নির্যাতন বৃদ্ধি পাচ্ছে এ ধারণাটি তথ্যভিত্তিক নয়। রবিবার সংসদে সরকারি দলের সদস্য কামাল আহমেদ মজুমদারের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রবাসে কর্মরত নারী কর্মীদের মধ্যে বিচ্ছিন্ন কিছু নির্যাতনের ঘটনার খবর পাওয়া যায়। এ ধরনের খবর পাওয়া মাত্রই দূতাবাস তাদের উদ্ধার করে সব ধরনের আইনি সহায়তা প্রদান এবং তাদের নিয়োগকর্তার সাথে আলোচনা করে বকেয়া বেতন ভাতাসহ আশ্রয় প্রদানের ব্যবস্থা করে।
 
নুরুল ইসলাম বিএসসি বলেন, কোন গৃহকর্মী নিয়োগকর্তার অধীনে কাজ করতে অনীহা প্রকাশ করলে তার ইচ্ছানুযায়ী অন্যত্র কাজের ব্যবস্থা করা হয় অথবা স্বেচ্ছায় দেশে ফেরত যেতে চাইলে প্রেরণের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
 
তিনি বলেন, মমতাজ বেগম নামে এক নারী কর্মী গত ২৪ মে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ১৪ তলা থেকে পড়ে মৃত্যুবরণ করেন। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে সন্দেহ করা হয়েছিল। পুলিশ ও ফরেনসিক প্রতিবেদন অনুযায়ী মৃত মমতাজের শরীরে নির্যাতনের কোন আলামত পরিলক্ষিত হয়নি।

মন্ত্রী বলেন, বিদেশগামী নারী কর্মীদের বিদেশ যাওয়ার পূর্বে বর্তমানে ৩০ দিনের প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে গন্তব্য দেশের আইন-কানুন, রীতি-নীতি-ভাষা, কাজের ধরণ, পরিবেশ, নিরাপত্তা, প্রয়োজন ক্ষেত্রে সংশ্লি­ষ্ট দেশে অবস্থিত দূতাবাসের সাথে যোগাযোগের পদ্ধতি ইত্যাদি সম্পর্কে সচেতন করা হয়।

নারী কর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাস হাইকমিশনের তত্ত্বাবধানে সেইফ হোম প্রতিষ্ঠা করা হয়েছে বলেও তিন জানান।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top