বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান কারাগার থেকে মুক্তি লাভ করেছেন।
তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিত্সাধীন ছিলেন। গতকাল রবিবার সন্ধ্যায় কারা কর্তৃপক্ষ তার নিরাপত্তা প্রত্যাহার করে নেয়।
প্রসঙ্গত, গত ২ আগস্ট রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা অর্ধশতাধিক মামলায় জামিন নিতে নিম্ন আদালতে যান আমান। আদালত ৫৬টি মামলায় জামিনের আবেদন নামঞ্জুর ও সাতটিতে জামিন মঞ্জুর করেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। কারাগারে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

