বকশীগঞ্জের বাট্টাজোড়ে ভয়াবহ অগ্নিকান্ডে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

Unknown
স্টাফ রিপোর্টার: বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের উজানপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি ঘর এবং ২টি গরু পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের উজানপাড়া গ্রামে আজ রাত আনুমানিক ৮.00 ঘটিকার দিকে ভয়াবহ এক অগ্নিকান্ড সংঘটিত হয়। অগ্নিকান্ডে ৪টি ঘর, ৩০মন পাট, ২টি সোলার, ২টি গরু পুড়ে ছাই হয়ে গেছে এবং ৩টি অগ্নিদগ্ধ হয়েছে। এতে করে প্রায় ২০লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।জানা গেছে আজ সন্ধায় উজান পাড়া গ্রামের রুস্তম আলীর গোয়ালঘরে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা  ছড়িয়ে পড়লে মুহুর্তের মধ্যেই রুস্তম আলী ও সাদা মিয়ার ৪টি ঘর আগুনে পুড়ে যায়।এসময় রুস্তম আলীর ঘরে থাকা ধান,চাউল,আসবাবপত্র, ৩০মন পাট,২টি সোলার,২টি গরু পুড়ে যায় ও ৩টি গরু অগ্নিদগ্ধ হয়। পরে স্থানীয় লোকজনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top