ওয়ানডেতে মুশফিকের সেরা বছর ২০১৫

S M Ashraful Azom
ওয়ানডে ক্যারিয়ারে চলমান ২০১৫ সালটি বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমের জন্য সেরা বছর। কারণ এ বছরই ওয়ানডে ক্যারিয়ারে সবচেয়ে বেশি রান করেছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ১০৭ রান করেন তিনি। ফলে চলতি বছর ২৫ ম্যাচে তার রান গিয়ে দাঁড়ালো মোট ৭১৮ রান। ওয়ানডে ক্যারিয়ারে ২০১৪ সালেও সবচেয়ে বেশি রান করেছিলেন মুশফিক। গেল বছর তার রান ছিলো ১৮ ম্যাচে ৭০৪। ক্যারিয়ারে তৃতীয় সবচেয়ে বেশি রান করেছিলেন ২০১০ সালে। ঐ বছর ২৫ ম্যাচে ৫৩৮ রান করেছিলেন মুশফিকুর। বাসস।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top