কার্তিকের মঙ্গাকে দূরে ঠেলে হাসি ভরা মুখ

S M Ashraful Azom
কার্তিকের মঙ্গাকে দূরে ঠেলে মুখ ভরা হাসি নিয়ে মহা ধুমধামে আমন ধান কাটা মাড়াই শুরু করেছে জয়পুরহাটের কৃষকরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলার পাঁচ উপজেলার সর্বত্র এখন কৃষকরা আমন ধান কাটা মাড়াই নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বিশেষ করে আশ্বিন-কার্তিক মাস মঙ্গা কবলিত হওয়ার পাশাপাশি কাজের অভাবে জয়পুরহাটের মানুষ চরম সঙ্কটে পড়ত। এসময় জমিতে ধান থাকায় তেমন কাজ থাকতো না। বর্তমান  সরকার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী উত্তরাঞ্চল থেকে মঙ্গা দূর করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করেন। এর ফলশ্রুতিতে উদ্ভাবন করা হয় ব্রি ধান-৩২, ৩৩, ৩৯, ৪৯, ৬২, হাইব্রিড ধানীগোল্ড,স্বর্ণ-৫ বিনা-৭ ও পারিজা জাতের আমন ধান। এছাড়াও স্থানীয় মামুন ও আলম জাতের ধান স্বল্প সময়ে (৯০ দিন) অল্প খরচে কৃষকের ঘরে ধান উঠতে শুরু করে।
সে কারণে সরকার উত্তরাঞ্চল থেকে চিরতরে মঙ্গা দূর করার জন্য সামাজিক নিরাপত্তা মূলক কর্মসূচীর আওতায় প্রায় বছর ব্যাপী ভিজিএফ, ভিজিডি, কাবিখা, কাবিকা, টিআর ও ওএমএস সহ নানা কর্মসূচী গ্রহণ করে। ফলে জয়পুরহাটসহ উত্তরাঞ্চলের মানুষ মঙ্গাকে জয় করতে সক্ষম হয়েছে। ব্রি ধান-৩২, ৩৩, ৩৯, ৪৯, ৬২, হাইব্রিড ধানীগোল্ড,স্বর্ণ-৫ বিনা-৭ ও পারিজা জাতের আমন ধান আগামজাত হওয়ায় স্বল্প সময়ে এ ধান কৃষকরা ঘরে তুলতে পারছে।
 
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র আরো জানায়, নিবিড় বার্ষিক ফসল উৎপাদন কর্মসূচীর আওতায় ২০১৫-২০১৬ মৌসুমে জয়পুরহাট জেলায় রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৬৭ হাজার ৮শ ১৭ হেক্টর জমি। চাষ হয়েছে ৭০ হাজার ৭শ ২৩ হেক্টর যা লক্ষমাত্রার চেয়ে ২ হাজার ৯শ ৬ হেক্টর বেশি। এতে চালের উৎপাদন আড়াই লাখ মেট্রিক টন ছাড়িয়ে যাবে বলে কৃষি কর্মকর্তা ও কৃষকরা আশা প্রকাশ করেছেন।
 
সদর উপজেলার কোমরগ্রাম এলাকার কৃষক তোফাজ্জল হোসেন এ প্রতিনিধিকে বলেন, এবার ১৫ বিঘা জমিতে আমন চাষ করে বাম্পার ফলন পেয়েছেন, তেঘরবিশা গ্রামের কৃষক জালাল এবার ৫ বিঘা জমিতে স্বর্ণ-৫ জাতের ধান চাষ করে ভাল ফলন পেয়ে খুশি বলে জানান।। ইতোমধ্যে ৩১ অক্টোবর পর্যন্ত ১০ ভাগ কাটা মাড়াই সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ । 
 
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলায় এবার রোপা আমন চাষে জেলা প্রশাসন, কৃষি বিভাগ ও রাজশাহী কৃষি অফিস নিবিড়ভাবে মনিটরিং করে। জেলায় এবার বীজ ও সারের কোন সঙ্কট ছিল না এবং আবহাওয়া ভাল থাকায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে বলে জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ জেড এম ছাব্বির ইবনে জাহান জানান।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top