বকশীগঞ্জে ২০ পিস ইয়াবা সহ যুবক গ্রেপ্তার

G M Fatiul Hafiz Babu
শহিদুল্লাহ মিয়া ঃ
জামালপুরের বকশীগঞ্জে ২০ পিস ইয়াবা সহ জুয়েল মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার সন্ধ্যায় জুয়েলকে বাট্টাজোড় ইউনিয়নের নালার মোড় থেকে গ্রেপ্তার করা হয়। সে নালার মোড় এলাকার আবদুর রশিদের ছেলে।
জানা গেছে, ওইদিন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নালার মোড় থেকে ২০ পিস ইয়াবা সহ জুয়েল মিয়াকে গ্রেপ্তার করে । সে একজন চিহ্নিত মাদক পাচারকারী । সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছে।
বকশীগঞ্জ থানার ওসি পিএসএম মোস্তাছিনুর রহমান পিপিএম (সেবা) জানান, মঙ্গলবার দুপুরে জুয়েল কে কোর্টে সোপর্দ করা হয়েছে।


#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান