কলকাতায় মুক্তি পেল 'ব্লাক' বাংলাদেশে আইনি জটিলতা

S M Ashraful Azom
0
বাংলাদেশে মুক্তি না পেলেও কলকাতায় মুক্তি পেয়েছে যৌথ প্রযোজনার ছবি ‘ব্লাক’। যৌথ প্রযোজনার চলচ্চিত্র নির্মাণের নীতিমালা ভঙ্গের অভিযোগে বাংলাদেশের সেন্সর বোর্ডকে সিনেমাটির সকল কার্যক্রম কিছুদিনের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছে তথ্য মন্ত্রণালয়।
 
কলকাতায়ও ছবিটির মুক্তি ঠেকাতে বাংলাদেশি প্রযোজক গোলাম কিবরিয়া লিপু কলকাতার হাইকোর্টে আবেদন করেছিলেন। কিন্তু বিচারপতি সৌমেন সেন কলকাতায় ছবিটি মুক্তিতে বাধা না দিয়ে তিনি টিকিট বিক্রি ও লাভের একটি অংশ আলাদা করে রাখার নির্দেশ দেন।
 
ছবিটিতে অভিনয় করেছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম ও কলকাতার নায়ক সোহম।
 
সিনেমাটির ভারতীয় প্রযোজনা সংস্থা দাগ ক্রিয়েটিভ মিডিয়ার কর্ণধার রানা সরকার কলকাতার পত্রিকা দৈনিক এবেলাকে বলেন, 'দুদেশেই সিনেমাটি একসঙ্গে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ওদের সেন্সরের সার্টিফিকেট পেতে দেরি হয়, তাই আমাদেরও মুক্তির তারিখ পিছিয়ে দিতে বলা হয়। কিন্তু এখানে সব কিছুই তৈরি ছিল, তাই আর মুক্তি পিছিয়ে দেওয়া হয়নি।'
 
ওদিকে লিপু জানান, কলকাতায় কোনো সিনেমা মুক্তির এক সপ্তাহের মধ্যেই সেগুলোর নকল ডিভিডি পৌছে যায় বাংলাদেশে। ফলে বাংলাদেশে ভালো ব্যবসা করার সম্ভাবনা কমে গেছে 'ব্ল্যাক'-এর।
 
ভারতের দাগ ক্রিয়েটিভ মিডিয়া ও বাংলাদেশের কিবরিয়া ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির ট্রেলার মুক্তির পরই সমালোচনায় মুখর হয়ে ওঠে চলচ্চিত্রাঙ্গন। দাগ ক্রিয়েটিভ মিডিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশিত গানগুলোতেও কোথাও বলা হয়নি, সিনেমাটি বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত। সিনেমাটিতে ঢাকাই ছবির কোনো ছাপ না থাকার অভিযোগ ওঠে। তথ্য মন্ত্রণালয় বলছে, নীতিমালা কতোটা মানা হয়েছে তা নিরীক্ষার পরই বাংলাদেশে ছাড়পত্র পাবে সিনেমাটি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top