ব্যাটারির দ্রুত চার্জিং ও মনিটরিং নিশ্চিত করবে চিপ

S M Ashraful Azom
0
স্মার্টফোন বা ট্যাবলেট পিসির ব্যাটারি নিয়ে দুশ্চিন্তার শেষ নেই এর ব্যবহারকারীদের। ব্যবহারকারীদের এই দুশ্চিন্তা দূর করতে প্রযুক্তি কোম্পানি এবং গবেষকরাও ক্রমাগত কাজ করে চলেছেন। এর মধ্যে দ্রুত চার্জ হতে সক্ষম এবং বেশি সময় ধরে ব্যাকআপ দিতে সক্ষম নানা ধরনের প্রোটোটাইপ ব্যাটারির দেখা মিলেছে। আসছে বছর নাগাদ এমন কয়েকটি নতুন ধরনের ব্যাটারির বাজারজাতও শুরু হবে বলে জানাচ্ছেন এগুলোর নির্মাতারা। তবে যেকোনো ব্যাটারিকেই দ্রুত চার্জ করতে এবং ব্যাটারির চার্জিং অবস্থার মনিটরিংয়ের জন্য এবারে নতুন এক ধরনের চিপ তৈরি করেছেন সিঙ্গাপুরের একজন গবেষক। তিনি জানিয়েছেন, যেকোনো লিথিয়াম-আয়ন ব্যাটারির সাথে ক্ষুদ্রাকৃতির এই চিপ ব্যবহার করা হলে এটি ব্যাটারির চার্জিংকে দ্রুত করবে। শুধু তাই নয়, এই চিপ ব্যাটারির সাথে থেকে ব্যাটারির চার্জের পরিমাণ এবং ব্যাটারির অবস্থা সম্পর্কেও তথ্য প্রদান করবে। ফলে ব্যাটারিতে কতটুকু চার্জ রয়েছে, ব্যাটারিকে ফুল চার্জ করতে সময় লাগবে কিংবা ব্যাটারিতে কোনো ধরনের সমস্যা রয়েছে কি না, এসব তথ্যও জানা যাবে এই চিপের মাধ্যমে। বিশেষ করে ইলেকট্রিক্যাল গাড়ি কিংবা বড় আকারের ব্যাটারি ব্যবহূত হয়, এমন ধরনের সব যন্ত্রের জন্য এই চিপ আশির্বাদ হয়ে আসবে। এই ব্যাটারির উদ্ভাবক সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজি ইউনিভার্সিটির রাশিদ ইয়াজামি বলেন, ‘প্রতিবছর কোটি কোটি লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরি হয় এবং এসব ব্যাটারিতে সমস্যার কারণে আগুন ধরে যাওয়ার ঘটনার হারও খুব কম। তবে আসছে দিনগুলোতে ইলেকট্রিক্যাল গাড়ির ব্যবহার বাড়বে এবং এগুলোতে বড় বড় আকারের সব ব্যাটারি ব্যবহূত হবে। এতে করে ব্যাটারির নানা সমস্যার কারণে যান বা যন্ত্রের সমস্যার মুখে পড়ার হারও বাড়বে। এ ক্ষেত্রে আমাদের তৈরি নতুন এই চিপ অত্যন্ত কার্যকর হবে।’ তিনি জানান, ব্যাটারিকে দ্রুত চার্জ করার পাশাপাশি এই চিপের মাধ্যমে ব্যাটারির বর্তমান চার্জের অবস্থা নিখুঁতভাবে জানা যাবে। ব্যাটারিটি কতটুকু ভালো অবস্থায় রয়েছে, সেটিও জানাতে পারবে এই চিপ। ফলে ব্যাটারিজনিত দুর্ঘটনা থেকে যেকোনো ডিভাইসকেই নিরাপদ রাখতে কার্যকর ভূমিকা রাখবে এই চিপ। ইয়াজামি জানান, আসছে বছরের মধ্যেই এই চিপের লাইসেন্সজনিত কাজ শেষ করতে সক্ষম হবেন তিনি।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top