প্রতিবছর ব্যাংকিং মেলা আয়োজনের ঘোষণা

S M Ashraful Azom
0
প্রতিবছর ব্যাংকিং মেলা আয়োজনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। প্রথমবারের মতো আয়োজিত পাঁচ দিনের ব্যাংকিং মেলার সমাপনী অনুষ্ঠানে শনিবার তিনি বলেছেন, ‘মেলায় আমরা যথেষ্ট সাড়া পেয়েছি। তাই আমি খুবই আনন্দিত, মুগ্ধ ও গর্বিত। বছরের এই সময় বা বিজয়ের মাস ডিসেম্বরে প্রতিবছর ব্যাংকিং মেলা আয়োজন করতে চাই।’
 
গত ২৪ নভেম্বর রাজধানীর বাংলা একাডেমিতে শুরু হওয়া ব্যাংকিং মেলা শেষ হলো শনিবার। সন্ধ্যায় একাডেমি প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক। অন্যদের মধ্যে ডেপুটি গভর্নর আবু হেনা মুহা. রাজী হাসান, মেলার প্রধান সমন্বয়কারী বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল প্রমুখ বক্তব্য দেন।
 
আতিউর রহমান বলেন, ‘একটি ব্যাংকিং জাতি গড়ার যে প্রত্যয় নিয়ে এই মেলা আয়োজন করা হয়েছিল তা সত্যিকার অর্থেই প্রাতিষ্ঠানিক রূপ নিল।’
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top