কৃতজ্ঞতা
জ্ঞাপন দিবস উপলক্ষে আগামী বৃহস্পতিবার ঢাকাস্থ আমেরিকান দূতাবাস,
কনস্যুলার সেকশন এবং আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি ও
স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টারসহ আমেরিকান সেন্টার বন্ধ থাকবে। ২৬ নভেম্বর
কৃতজ্ঞতা জ্ঞাপন দিবস যুক্তরাষ্ট্রের জাতীয় ছুটির দিন।
তবে
আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা প্রদান করা হবে। এজন্য তারা ৫৫৬৬-২০০০
নম্বরে ফোন করে কর্তব্যরত কর্মকর্তাকে চাইতে পারেন। মঙ্গলবার ঢাকাস্থ
যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিঞ্জপ্তিতে এ তথ্য জানানো হয়।

