ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) গুরুত্বপূর্ণ ‘বি’ ক্যাটাগরির কাউন্সিল সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে বাংলাদেশ। আইএমও’র ২৮তম এক্সট্রা অর্ডিনারি কাউন্সিল সেশন ও ২৯তম অ্যাসেম্বলি সেশনে যোগদান শেষে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান শনিবার দেশে ফিরে এ কথা জানান।
আইএমও’র প্রধান কার্যালয় লন্ডনে ২৩ নভেম্বর থেকে মূল অধিবেশন শুরু হয়। এক্সট্রা অর্ডিনারি কাউন্সিল ও অ্যাসেম্বলি সেশন ছাড়াও ১১৫ তম কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বাংলাদেশ ১৯৭৬ সালে জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা আইএমও’র সদস্য পদ লাভ করে। ২০০৩ সাল থেকে বাংলাদেশ আইএমও কাউন্সিলে ‘বি’ ক্যাটাগরির সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসছে।
এর আগে মন্ত্রী লন্ডনে বাংলাদেশ আওয়ামী লীগ লন্ডন শাখার নেতাদের সঙ্গে বৈঠক করেন। ২১ নভেম্বর মন্ত্রী লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।