বিএনপির পক্ষ থেকে পৌরসভা নির্বাচন পেছানোর দাবির বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘ঘোষিত তফসিল অনুযায়ী-ই পৌর নির্বাচন হওয়ার কথা। তবে নির্বাচন পেছানো বা নির্বাচন সংক্রান্ত যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। রাজনৈতিক দল হিসেবে এটা আমাদের ভাবনার বিষয় নয়।’
শনিবার কুষ্টিয়া মহাশ্মশানে সনাতন ধর্মালম্বীদের বিজয়া পূর্ণমিলনী অনুষ্ঠানে যোগদেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, ‘আমরা জাতীয় সংসদ সদস্যরা দলীয়ভাবেই যাতে নির্বাচনে অংশ গ্রহণ করতে পারি সেটা নির্বাচন কমিশনকে জানাবো। দলীয় নির্বাচন যেনো দলীয়ভাবেই করা যায় সেই সুযোগটা দেয়া হোক। যেহেতু স্থানীয় নির্বাচন দলীয়ভাবে হতে যাচ্ছে তাই দলীয় নির্বাচন আসলে নির্দলীয়ভাবে হতে পারে না।’


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।