চট্টগ্রামে শুটিং করছেন দেবশ্রী

Unknown
সেবা ডেস্ক: পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতী দেবশ্রী রায় শুটিংয়ের জন্য বাংলাদেশে এসেছেন। চট্টগ্রাম রেল স্টেশনের পুরাতন কামরা বলে একটা জায়গা আছে। এটি অনেকের কাছে বটতলী স্টেশন বলেই পরিচিত। সেখানেই শুটিং করছেন এই অভিনেত্রী। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘হঠাৎ দেখা’ কবিতা অবলম্বনে দুই বাংলার যৌথ প্রযোজনার একটি সিনেমায় অভিনয় করছেন দেবশ্রী। এই ছবিটিরই শুটিং হচ্ছে চট্টগ্রামে। জানা গেছে, আগামী ৮ নভেম্বর পর্যন্ত সিনেমাটির শুটিংয়ে অংশ নেবেন দেবশ্রী। বাংলাদেশে আসার অনুভূতি জানাতে গিয়ে দেবশ্রী বলেন, ‘বাংলাদেশের অনেকের সঙ্গেই আমার বন্ধুত্ব রয়েছে। চলচ্চিত্র অভিনেতা আলমগীর সাহেবের সঙ্গে আমার কথা হয়। এছাড়া ইলিয়াস কাঞ্চন সাহেবের কথাও বেশ মনে আছে।’ 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top