মির্জা ফখরুলের জামিন প্রশ্নে রুলের শুনানি ৯ নভেম্বর

S M Ashraful Azom
নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন প্রশ্নে দেয়া রুলের শুনানির জন্য আগামী ৯ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়।

২ নভেম্বর এক আদেশে এ তিন মামলায় ফখরুলেকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয় আপিল বিভাগ। একই সঙ্গে ফখরুলের জামিন প্রশ্নে হাইকোর্টের জারি করা রুল দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়। ৩ নভেম্বর ফখরুল বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। বিচারিক আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয়।

গত ২১ জুন পল্টন থানার তিন মামলায় মির্জা ফখরুলের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করে হাইকোর্ট। পাশাপাশি ওই তিন মামলায় তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করা হয়। রাজধানীর পল্টন থানার তিন মামলায় গত ২১ জুন হাইকোর্ট রুল নিষ্পত্তি না হয়া পর্যন্ত ফখরুলের জামিন মঞ্জুর করে। রাষ্ট্রপক্ষ এর বিরুদ্ধে আপিল করলে আদালত পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করে ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেয়। সেই মেডিকেল বোর্ডের সুপারিশ অনুযায়ী স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় নিয়ে আপিল বিভাগ পল্টন থানার ওই তিন মামলায় ছয় সপ্তাহের জামিন দেয়। এ জামিনের মেয়াদ শেষে মির্জা ফখরুলকে আবার বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।
ট্যাগস

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান