নরসিংদীতে বিদেশী অস্ত্রসহ যুবক গ্রেফতার

Unknown
সেবা ডেস্ক: নরসিংদী সদর উপজেলায় একটি বিদেশী পাইপগান, দুটি কার্তুজ ও ২০০ পিস ইয়াবাসহ রাসেল মোল্লা নামে (২৮) এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার সোনাতলা এলাকায় বৃহস্পতিবার মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রাসেল মোল্লা শিবপুর উপজেলার কামারগাঁও এলাকার রউফ মোল্লার ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, রাসেল মোল্লা ডাকাতি ও মাদকসহ একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে শিবপুর ও সদর থানায় চারটি মামলা রয়েছে। 

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top