এবার তাইওয়ানি নাগরিকদের ওপর হামলা, আটক ১

Unknown
সেবা ডেস্ক: এবার রাজধানীর উত্তরায় তাইওয়ানের দুই নাগরিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত দুই তাইওয়ানি নাগরিককে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। পুলিশের দাবি, চুরিতে বাধা দেয়ার ঘটনায় এ হামলা হয়েছে। আজ শুক্রবার বিকালে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরে ওই দুই তাইওয়ানি নাগরিকের একটি পোশাক কারখানা রয়েছে। কী কারণে তাদের ওপর হামলার ঘটনা ঘটেছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। জানতে চাইলে উত্তরা জোনের পুলিশের উপকমিশনার বিধান ত্রিপুরা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- চুরিতে বাধা দেয়ায় এ হামলা হতে পারে। প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান-২ এ ইতালীয় নাগরিক তাবেলা সিজার এবং ৩ অক্টোবর রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও দুর্বৃত্তদের হামলায় নিহত হন। দুই বিদেশি নাগরিক হত্যার পর যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ বিভিন্ন দূতাবাস তাদের নাগরিকদের বাংলাদেশে চলাচলে সতর্কতা জারি করে। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top