রাবিতে গভীর রাতে গোলাগুলি, আতঙ্কে শিক্ষার্থীরা

S M Ashraful Azom
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে গুলি ও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও মতিহার হলের মধ্যবর্তী ফাঁকা স্থানে এই ঘটনা ঘটে।
 
ভর্তি পরীক্ষার মাত্র দুইদিন আগে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের মধ্যেই এই ঘটনা ঘটলো। এতে পার্শ্ববর্তী মতিহার, শের-ই-বাংলা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এছাড়া এরই মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নিতে ক্যাম্পাসে আসা ভর্তিচ্ছুরা শঙ্কার কথা জানিয়েছেন।
 
রাতে ক্যাম্পাসে ডিউটিতে থাকা মতিহার থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মোস্তাফিজুর রহমান জানান, বিস্ফোরণের শব্দ শুনে প্রশাসন ভবনের সামনে থাকা পুলিশের একটি দল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দিকে রওনা দেয়। এসময় একটি ফাঁকা গুলি ছোড়ার শব্দ পাওয়া যায়। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা বলা সম্ভব হচ্ছে না।
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর তারিকুল হাসান বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি সকালে ভালভাবে জানতে পেরেছি। খোঁজ নিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top