শাহজাহান পারভেজ শাহীন বকশীগঞ্জ থেকেঃ
জামালপুরের মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের বালুআটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে রোববার ভোরে ঘরে ঢুকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মেলান্দহ থানার ওসি আব্দুল হালিম জানান, মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের বালুআটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী সূর্য বেগম (১১) নিজ ঘরে ঘুমিয়ে ছিলো। রোববার ভোরে তার দিনমজুর বাবা কুদ্দুস আলী কাজে বেরিয়ে যাবার পর অজ্ঞাত চারজন দুর্বৃত্ত ঘরে ঢুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এসময় ধস্তাধস্তির শব্দ শুনে পাশের ঘর থেকে স্কুল ছাত্রীর মা ছুটে এলে তাকে ধাক্কা দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস'লে পৌছে গলাকাটা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় আশরাফ নামে এক যুবককে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। হত্যার কারণ সম্পর্কে এখনো পুলিশ কিছু জানাতে পারেনি। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস'তি চলছে।
নিহত স্কুল ছাত্রীর মা হনুফা বেগম পুলিশকে জানিয়েছেন, এলাকার কিছু বখাটে যুবক প্রায়ই স্কুলে যাবার পথে তার মেয়েকে উত্যক্ত করতো। এ নিয়ে এলাকায় বিচার-শালিসও হয়েছে।
নিহত সূর্যের পিতার অভিযোগ, তার সাথে প্রতিবেশী বেলাল শেখের সাথে জমি সংক্রান্ত বিরোধ আছে। এর জেরে এই হত্যার ঘটনা ঘটতে পারে।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শরিফুল হক ঘটনাস'ল পরিদর্শন করেছেন ।