সাধারণভাবে অনেকেই আমরা গ্লোভ ব্যবহার করে থাকি। তবে প্রযুক্তির ছোঁয়াও লেগেছে এই গ্লোভেও। এরকমই একটি গ্লোভের নাম থিম্বল ফিঙ্গার গ্লোভ। ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের দুই শিক্ষার্থী এরিক হেডবার্গ এবং জ্যাক বেনেট ডিজাইন করেছে এই বিশেষ গ্লোভ। এটি মূলত দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৈরি করা হয়েছে।
আঙ্গুলের জন্য তৈরি করা এই গ্লোভের একদম সামনের দিকে রয়েছে একটি ক্যামেরা লেন্স। এটি এর সামনের যেকোনো টেক্সটকে স্ক্যান করতে পারে। আর এরপর স্মার্টফোনের অ্যাপ্লিকেশনের সাথে সংযুক্ত হয়ে এটি সেই টেক্সটকে রূপান্তর করতে পারে ব্রেইলে।
স্মার্টফোন থেকে ব্রেইলে রূপান্তর হওয়া টেক্সট এরপর আবার গ্লোভে পৌঁছালে সেটি এমনভাবে সিগন্যাল প্রদান করে, যাতে করে এর ব্যবহারকারী টেক্সটগুলো বুঝতে পারে।

