মো: মেহেদী হাসান, রাজশাহী প্রতিনিধি
পুঠিয়ায় ইয়াবা ও হেরোইনসহ দুইজনকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ৷ আটককৃতরা
হলো, জামালপুর জেলার বকশিগঞ্জ আলীপাড়া এলাকার মৃত সাখাওয়াত হোসেনের ছেলে
হারুনার রশিদ (৪২) ও একই এলাকার নজরুল ইসলামের ছেলে ফকির আলী (৩৭)৷
পুঠিয়া থানা সূত্রে জানাগেছে, গত
বৃহম্পতিবার রাত্রি সাড়ে এগারোটার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুঠিয়া থানা
পুলিশের এস আই আসাদুজ্জামান ও তাঁর ফোর্স উপজেলার বেলপুকুর রেলগেট এলাকায়
শ্যামলী পরিবহনে তল্লাসী চালিয়ে হারুনার রশিদ ও ফকির আলী কাছ থেকে ১৭০ পিস
ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইনসহ আটক করে৷ পরে তাদেরকে পুঠিয়া থানায় সোর্পদো করা
হয়৷ গতকাল শুক্রবার দুইজনকে জেলা হাজতে প্রেরণ করা হয়৷
