দ্বাদশ বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কোনও ভাইভা হবে না। এক প্রশ্নের জবাবে শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান গতকাল বৃহস্পতিবার রাতে দৈনিকশিক্ষাডটকমকে একথা জানান। দৈনিকশিক্ষার হাজার হাজার পাঠক ইমেইলে জানতে চেয়েছেন দ্বাদশ থেকেই ভাইভা শুরু হবে কি-না? পাঠকের প্রশ্ন নিয়ে শিক্ষাসচিবের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ জবাব দেন। এ সময়ে উপস্থিত ছিলেন, নিবন্ধন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের দুজন অতিরিক্ত সচিব ও একজন যুগ্ম-সচিব।
তবে, এর পরবর্তী পরীক্ষাগুলোতে এমসিকিউ, লিখিত ও ভাইভা হবে। এসআরও জারি হয়েছে ২২শে অক্টোবর আর দ্বাদশ নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে অনেক আগে তাই এবারে নতুন নিয়ম প্রযোজ্য হবে না।
