লোহাগড়ায় সাবেক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

S M Ashraful Azom
উপজেলার ধলইতলা গ্রামে গাজী রইস উদ্দিন ওরফে বেবি গাজী (৫৫) নামে সাবেক এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। নিহত বেবি গাজী কোটাকোল ইউনিয়ন বিএনপি’র  সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
 
এলাকাবাসী জানায়, শনিবার ধলইতলা গ্রামের নান্নু ডাক্তারের বাড়ির সামনে পৌঁছালে পূর্ব থেকে ওঁত্ পেতে থাকা দুর্বৃত্তরা বেবি গাজীকে পেছন দিক দিয়ে হামলা চালায়। তারা তাকে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। এলাকাবাসীর ধারণা পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যার ঘটনা ঘটেছে।  লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে চেষ্টা চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান