মেসিকে ১৭ কোটি ইউরোতে কিনতে প্রস্তুত ম্যান সিটি

S M Ashraful Azom
লিওনেল মেসিকে পেতে বার্সেলোনাকে ১৭ কোটি ইউরোর প্রস্তাব দিতে প্রস্তুত ম্যানচেস্টার সিটি। ইংল্যান্ডের দৈনিক দ্য সান জানায়, মেসিকে বছরে ৫ কোটি ৬৮ লাখ ইউরো বেতনের প্রস্তাব দেবে সিটি। ইংলিশ ক্লাবটির প্রতিনিধিরা এরই মধ্যে কয়েকবার মেসির এজেন্টের সঙ্গে দেখা করেছেন। বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তির মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত থাকলেও আগামী মৌসুমেই এই তারকা ইংলিশ প্রিমিয়ার লিগে নাম লেখাতে পারেন বলে বিশ্বাস তাদের।
মেসির রিলিজ ক্লজ ২৫ কোটি ইউরো হলেও সিটি কর্মকর্তাদের বিশ্বাস, ১৭ কোটি ইউরোতেই হয়ত বার্সেলোনা তারকাকে পাবে তারা। বায়ার্ন মিউনিখের কোচ পেপ গার্দিওলাকেও চাচ্ছে সিটি। তাদের দুটি চাওয়াই পূরণ হলে আবার মিলিত হবেন বার্সেলোনার সাবেক কোচ আর মেসি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top