সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে বিদ্রোহী অধিকৃত একটি শহরে বিমান হামলায় অন্তত ১৮ জন বেসামরিক নাগরিক নিহত ও অপর ৪০ জন আহত হয়েছে। ধারণা করা হচ্ছে রাশিয়ার বিমান থেকে ফেলা বোমায় এই হতাহতের ঘটনা ঘটেছে।
সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আল-কায়েদা সংশ্লিষ্ট আল-নুসরা ফ্রন্টসহ বেশ কয়েকটি ইসলামপন্থী গোষ্ঠীদের একটি জোট অধিকৃত ইদলিব প্রদেশের আরিহা শহরে এই বিমান হামলা চালানো হয়। সূত্র: এএফপি


খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।