সবুজসঙ্কেত পেলেই খোলা হবে ফেসবুক: পলক

S M Ashraful Azom
0
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সবুজসঙ্কেত পেলেই ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম খুলে দেয়া হবে। সাইবার অপরাধরোধে শিগগিরই আইন প্রণয়ন করা হবে। সাইবার অপরাধরোধ সংক্রান্ত ডিজিটাল সিকিউরিটি আইনের খসড়া তৈরির কাজ চলছে। শিগগির তা মন্ত্রিসভায় পাঠানো হবে।’

বেসরকারি মোবাইল অপারেটর রবির উদ্যোগে সিলেটের এমসি কলেজে ওয়াইফাই সেবা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘প্রযুক্তির ক্ষেত্রে বর্তমানে বিশ্বে ঝুঁকি বাড়ছে। সাইবার সিকিউরিটি এখন একটি বিরাট ইস্যু। সাইবার অপরাধরোধ আইনের মাধ্যমে বাংলাদেশে সাইবার অপরাধ, ইন্টারনেট ব্যবহার করে দেশ ও জাতীয় স্বার্থবিরোধী কার্যকলাপকে প্রতিহত করার লক্ষ্যে সক্ষমতা তৈরি করছি।

প্রতিমন্ত্রী বলেন, 'ছয় বছর আগে দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা যেখানে ১২ লাখ ছিল, বর্তমানে তা সাড়ে পাঁচ কোটিতে দাঁড়িয়েছে। প্রযুক্তির ক্ষেত্রে বর্তমানে বিশ্বে ঝুঁকি বাড়ছে। ইন্টারনেট ব্যবহার করে দেশ ও জাতীয় স্বার্থবিরোধী কার্যকলাপকে প্রতিহত করার লক্ষ্যে আমরা সক্ষমতা তৈরি করছি।' এ সময় সাইবার অপরাধ দমনে শিগগির আইন প্রণয়ন করা হবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ। এতে কলেজের উপাধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জিও বক্তব্য রাখেন।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top