কন্যা সন্তানের অপেক্ষায় ডিজে সনিকা

S M Ashraful Azom
জিটিভিতে ফাইভ ফ্যামিলি ফ্রেন্ডস নামের একটি সিরিয়ালে ডিজে সনিকার অভিনেত্রী হিসেবে চলাচল শুরু। কিন্তু মাঝখানে হঠাৎ সিরিয়াল থেকে উধাও হয়ে যাওয়ায় অনেকেই ভেবে বসেছিলেন সনিকাকে বোধ হয় বাদ দেওয়া হয়েছে। এদিকে, এ বিষয়ে তখন নাটক সংশ্লিষ্টরা এবং সনিকা নিজেও মুখ খোলেননি।
 
তবে সম্প্রতি সেই ‘বাদ পড়া’র রহস্য উন্মোচন হয়েছে। সনিকা নিজেই জানালেন সেটি, ‘আমি গত প্রায় তিনমাস মাতৃত্বকালীন ছুটিতে আছি।’ সনিকা আরও বলেন, ‘চিকিত্সক জানিয়েছেন আমার গর্ভে কন্যা সন্তান অপেক্ষা করছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে আমরা সেই রাজকন্যার মুখ দেখতে পারবো। সবার দোয়া-ভালোবাসা প্রত্যাশা করছি।’
 
উল্লেখ্য, সানিকার স্বামী তথ্যপ্রযুক্তি ব্যবসায়ী জয়নুল আদি আসলাম। জয়নুলের সঙ্গে দীর্ঘদিন প্রেম থেকেই তাদের পরিণয়।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top