বলিউড
অভিনেতা আমির খান জানিয়েছেন, ভারতে চলমান অহিষ্ণুতায় তিনি ভীত হয়ে পড়েছেন।
এমনকি তার স্ত্রী কিরণ রাও দেশ ছেড়ে যাওয়ার কথা বলেছেন।
সোমবার রামনাথ গোয়েঙ্কা এক্সেলেন্স ইন জার্নালিজম পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আমির। সেখানেই তিনি এসব কথা বলেন।
আমির
খান বলেন, বাসায় আমি যখন কিরণের সঙ্গে কথা বলি সে বলেছে, ‘আমাদের কি
ভারতের বাইরে যাওয়া উচিত?’ কিরণের পক্ষে এমন কথা বলার বিষয়টি ভয়াবহ ও বড়
একটা মন্তব্য। সে আসলেই সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। আমাদের চারপাশের
প্রতিদিনের বদলে যাওয়া পরিবেশ নিয়ে সে ভীত। প্রতিদিন সকালের খবরের কাগজটা
খুলতেও সে ভয় পাচ্ছে। এগুলো ক্রমবর্ধমান উদ্বেগ ও আশঙ্কার বৃদ্ধির
বহিঃপ্রকাশ।
তিনি বলেছেন, একজন মানুষ হিসেবে, একজন নাগরিক হিসেবে, আমার ভেতরে যে ভয় ও আতঙ্ক ক্রমশ দানা বাঁধছে, তা আমি অস্বীকার করতে পারব না।
ভারতজুড়ে
ক্রমবর্ধমান এই ধর্মীয় অসহিষ্ণুতা বিপরীতে প্রতিবাদ জানাতে দেশটির লেখক,
বিজ্ঞানী, চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পীদের পুরস্কার প্রত্যাখ্যানের
বিষয়টিকে সমর্থন করছেন আমির খান। তিনি জানিয়েছেন, যত দিন এই প্রতিবাদের
ভাষা অহিংস থাকবে তত দিন তিনি একে সমর্থন করবেন। সূত্র: এনডিটিভি ও মিড-ডে।

