অমিতাভের
লিভারের ৭৫ শতাংশই নষ্ট হয়ে গেছে। এখন বাকি ২৫ শতাংশ দিয়েই বেঁচে আছেন
তিনি। এই তথ্য জানিয়েছেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন নিজেই।
প্রাণঘাতী
হেপাটাইটিস-বি ভাইরাসে আক্রান্ত হয়ে তার লিভারের এখন এই অবস্থা। রোগটি
নিয়ে সচেতনতা গড়ে তুলতে একটি মিডিয়া ক্যাম্পেইনে জীবনের এই গোপন কথা জানিয়ে
দিলেন তিনি।
‘কুলি’
সিনেমার শুটিংয়ের সময় ভয়াবহ দুর্ঘটনায় পড়েছিলেন অমিতাভ। মৃত্যুর সঙ্গে
রীতিমত পাঞ্জা লড়ে বেঁচে ফেরেন তিনি। সেই সময় তাকে ২০০ জন ডোনার রক্ত দিয়ে
ছিলেন। অমিতাভ জানিয়েছেন এই ২০০ জনের মধ্যে একজনের শরীরে ছিল
হেপাটাইটিস-বি ভাইরাস।
২০০০ সালের আগে পর্যন্ত এই ভয়ানক খবরটি টের পাননি বিগ-বি। তার পরই আধুনিক চিকিৎসার আশ্রয় নিয়ে কোন মত প্রাণে রক্ষা পান তিনি।

