নিজস্ব প্রতিবেদক,
জামালপুরের বকশীগঞ্জে ছাগলে ক্ষেত খাওয়াকে কেন্দ্র করে ভাতিজার হাতে চাচা নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সাড়ে ১১ টায় নিলক্ষিয়া ইউনিয়নের সাজিমারা বড়ইতারি গ্রামে।
স'ানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সাজিমারা বড়ইতারি গ্রামের ইন্তেজল হকের (৫৫) একটি ছাগল তার ভাতিজা খোকন মিয়ার সরিষার ক্ষেত খায়। এনিয়ে খোকন মিয়া ইন্তেজল হককে বিষয়টি জানালে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দু’জনের মধ্যে ধস্তাধস্তির এক পর্যায়ে চাচা ইন্তেজল হক মারাত্মক আহত হলে বকশীগঞ্জ স্বাস'্য কমপ্লেক্সে নেয়ার পথে রাস্তায় মারা যায়।
এদিকে চাচা নিহত হওয়ার ঘটনায় খোকনের মা পাসেনা বেগম (৫০) কে আটক করেছে পুলিশ।
বকশীগঞ্জ থানার ওসি মোস্তাছিনুর রহমান জানান, লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হবে।