ইমরান খানকে বিষ মিশিয়ে মারতে চেয়েছিলেন স্ত্রী!

S M Ashraful Azom
পাকিস্তানের কিংবদন্তী ক্রিকেটার ইমরান খানকে বিষ মিশিয়ে মারতে চেয়েছিলেন তার সদ্য তালাকপ্রাপ্ত স্ত্রী রেহম। এমনই তথ্য প্রকাশ করেছেন তার ঘনিষ্ঠ এক সাংবাদিক। খবর টাইমস অব ইন্ডিয়ার।
বিয়ের পর থেকে ইমরান ও রেহমের মাঝে ঝগড়া-ঝাটি লেগেই খাকতো, ইমরান সব সময় বিষন্ন অশান্তিতে থাকতো এমনকী ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের বিষয়েও তিনি নাক গলাতেন এমন সব তথ্য জানান এ সাংবাদিক। এক বার খাবার খেয়ে ইমরান না কি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। এতটাই যে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। পরে জানা যায়, তিনি যে লাড্ডু খেয়েছিলেন তাতে না কি বিষ পাওয়া গিয়েছে!
এখানেই শেষ নয়, ওই সাংবাদিক আরও জানান, আগের পক্ষের স্বামীর উপরেও না কি রেহম নির্যাতন চালাত। তাই রেহমকে বিয়ের আগে ইমরানকে বারবার সতর্ক করা হয়েছিল। কিন্তু রেহমের প্রেমে অন্ধ ইমরান কোনও কথাতেই কান দেননি।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top