বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জাতীয় সংলাপের প্রস্তাবকে 'রাবিস' বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। শুক্রবার সিলেট নগরীতে একটি অনুষ্ঠানে এ ব্যাপারে সাংবাদিকদের জিজ্ঞাসায় এমন মন্তব্য করেন তিনি।
শুক্রবার সকালে সিলেটে প্রথমবারের মতো অনুষ্ঠিত স্কাই সিটি মিনি ম্যরাথন দৌঁড় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় সাংবাদিকরা তার কাছে খালেদা জিয়ার সংলাপ প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে জবাবে অর্থমন্ত্রী ‘টোটাল রাবিস, অল স্টেইটমেন্ট ইজ রাবিস’ বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংলাপের আহ্বান জানান যুক্তরাজ্যে অবস্থানরত বেগম খালেদা জিয়া।

