খুলনায় সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত

S M Ashraful Azom
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে রাব্বি (২২) নামে এক যুবক আহত হয়েছেন। রাব্বি নগরীর ১৬ নম্বর বেনী বাবু রোড এলাকার বাসিন্দা আসাদুজ্জামানের ছেলে।
শুক্রবার রাত সোয়া নয়টার দিকে নগরীর সিমেট্রি রোডের ফুল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।
জেলা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ রাব্বিকে জেলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top