ডিএসইতে লেনদেন বেড়েছে

S M Ashraful Azom
0
একটু স্বস্তির নিঃশ্বাস ছেড়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজকের লেনদেনকারীরা। সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইতে লেনদেন ও অধিকাংশ সূচক ছিলো অনেকটা উর্দ্ধগতির।
 
ডিএসইতে আজ মোট ৩১২টি কোম্পানির ১২ কোটি ২৫ লাখ ৪৩ হাজার ৫০৫টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ৪০৫ কোটি ১ লাখ ৮০ হাজার ৩২৬ টাকা। যা আগের দিনের চেয়ে ৫৬ কোটি ৭৪ লাখ টাকা বেশি।
 
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: ইফাদ অটোস, স্কয়ার ফার্মা, কেডিএস এক্সেসরিস, এএফসি এগ্রো, ট্রাস্ট ব্যাংক, সামিট পাওয়ার, আরএসআরএম স্টিল, সাইফ পাওয়ার, কাশেম ড্রাইসেল ও সিএনএ টেক্স।
 
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: ফু-ওয়াং সিরামিকস, কাশেম ড্রাইসেল, পূরবী জেনা. ইন্সু., মালেক স্পিনিং, ইসলামি ইন্সু., ট্রাস্ট ব্যাংক, লিন্ডে বিডি, সিএনএ টেক্স, এস আলম কোল্ড ও বিএসআরএম লি.।
 
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: উসমানিয়া গ্লাস, ডেল্টা স্পিনিং, আইপিডিসি, ১ম প্রাইম ফাইন্যান্স মি. ফা., সিম টেক্স, ফারইস্ট নিটিং, বেঙ্গল উইন্সডোর, পপুলার ১ মি. ফা, লিব্রা ইনফিউশন ও আনোয়ার গ্যালভানাইজিং।
 
উল্লেখ্য, ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৭.০১ পয়েন্ট বেড়ে ৪৫৮০.৭৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১.১৪ পয়েন্ট বেড়ে ১৭৩০.৭৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ০.৮৩ পয়েন্ট কমে ১১০০.৩৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ৩১২ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৯ টির, কমেছে ১৩৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬ টি কোম্পানির শেয়ার।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top