অপূর্ণাঙ্গ মাথার শিশু জন্ম নেওয়ার কারণ 'জিকা' ভাইরাস!

S M Ashraful Azom
0
ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ অপূর্ণাঙ্গ মাথার শিশু জন্ম নেওয়ার কারণ হিসেবে দায়ী করেছে 'জিকা' নামে একধরনের ভাইরাসকে। ভাইরাসটি মশা থেকে উৎপত্তি যার কারণে ডেঙ্গুও হয়। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের শনিবারের প্রতিবেদনটি প্রকাশ করেছে ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপি।
 
মাথা ও অন্যান্য জেনেটিক রোগে মারা যাওয়া এক শিশুর শরীরে জিকা ভাইরাসের অস্তিত্ব খুজে পায় দেশটির এক স্বাস্থ্য বিশেষজ্ঞ দল। এ থেকে তারা নিশ্চিত করছেন, অপূর্ণাঙ্গ মাথার শিশুর জন্মের সাথে জিকা ভাইরাসের সম্পর্ক রয়েছে। ভাইরাসটির কারণে শিশুর মস্তিস্ক ছোট্ট আকৃতির এবং বুদ্ধিমত্তা বাধাগ্রস্ত হয়। ব্রাজিল সরকারের হিসেব মতে, চলতি বছর ব্রাজিলে এ ধরনের ৭৩৯টি শিশু সনাক্ত করা হয়েছে। ২০১৪ সালে এ সংখ্যা ছিল ১৪৭।
 
এ ছাড়া সে দেশের সরকার একজন বয়স্ক ও একজন কিশোরের এ রোগে মারা যাওয়ার খবর জানিয়েছে। শিশুদের বাইরে বিশ্বে জিকা ভাইরাসে মারা যাওয়ার এটি প্রথম ঘটনা। ডেঙ্গুর এক ধরনের সংস্করণ হিসেবে বর্ণিত ভাইরাসটি চলতি বছর ব্রাজিলের ২৬টি রাজ্যের ১৮টিতে সনাক্ত হয়েছে।
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top