এসএসসি পরীক্ষা শুরু ১ ফেব্রুয়ারি, সময়সূচি প্রকাশ

S M Ashraful Azom
0
আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষাবোর্ডগুলো গতকাল রবিবার এই পরীক্ষার চূড়ান্ত সময়সূচি ওয়েবসাইটে (www.moedu.gov.bd ) প্রকাশ করেছে।
 
এবার প্রথমবারের মতো আগে এমসিকিউ (বহুনির্বাচনী) ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা হবে। উভয় পরীক্ষার মধ্যে ১০ মিনিট সময়ের ব্যবধান থাকবে । সকালের পরীক্ষা ১০টা থেকে ১টা পর্যন্ত ও বিকালের পরীক্ষা দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
 
সময়সূচি অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসির তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
সময়সূচিতে বলা হয়েছে, আগামী ৯ মার্চ সঙ্গীতের ব্যবহারিক পরীক্ষা এবং ১০ থেকে ১৪ মার্চের মধ্যে বেসিক ট্রেডসহ এসএসসির সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসিতে  (ভোকেশনাল) বাংলা-২ (১৯২১) (সৃজনশীল) বিষয়ের ও দাখিল  ভোকেশনালে) বাংলা-২ (১৭২১) (সৃজনশীল) বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top