বিহারে পরাজয় মেনে নিলেন মোদী

S M Ashraful Azom
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের বিধানসভা নির্বাচনের পরাজয় মেনে নিয়েছেন। এ পরাজয় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জন্য একটি বড় আঘাত বলে মনে করছেন বিশ্লেষকরা।
আজ রবিবার ভারতের অন্যতম বৃহৎ ও দরিদ্র রাজ্যটির নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে ২৪৩ টি আসনের মধ্যে জেডিইউ, ডিজেডি ও কংগ্রেসের মহাজোট ১৭৮ আসনে, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ৫৯ টি আসনে ও অন্যরা ৬ টি আসনে এগিয়ে রয়েছে। মোদি এক টুইটার বার্তায় বলেন, তিনি তার বিরোধী বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, 'আমি শ্রী নীতীশ কুমারের সঙ্গে টেলিফোনে আলাপ করেছি এবং নির্বাচনে বিজয়ের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছি।' -বাসস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top