সুনিধি ও রাকেশের দল ঢাকায়, সঙ্গে থাকছেন হাবিব

S M Ashraful Azom
রাকেশ মাইনি ও সুনিধি চৌহানের ১৯ জনের দল ঢাকায় পৌঁছেছে। মায়ের শরীর খারাপ থাকায় ফ্লাইট মিস করেছেন সুনিধি। তবে পরবর্তী ফ্লাইটে তিনি ঢাকায় আসবেন।
 
‘উইন্টার ব্লাস্ট ২০১৫ ঢাকা’ কনসার্ট এ নিজের সেরা গানগুলো পরিবেশনের মাধ্যমে দর্শকদের মন মাতাবেন বলিউডের জনপ্রিয় এই গায়িকা। সুনিধির সঙ্গে আরো গাইবেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। দুই দেশের দুই জনপ্রিয় সংগীত শিল্পীর সঙ্গে আরও থাকবেন ইন্ডিয়ান আইডল ৫ এর বিজয়ী রাকেশ মাইনি।
 
বৃহস্পতিবার দুপুরে রাকেশ মাইনি এবং সুনিধির ১৯ জনের দল ঢাকায় পৌঁছেছে। স্কাইপের মাধ্যমে সাংবাদিকদের কাছে ফ্লাইট মিস করার জন্য দুঃখ প্রকাশ করেন সুনিধি। মঞ্চে  এ সময় ছিলেন বাংলাদেশের জনপ্রিয় গায়ক হাবিব ওয়াহিদ এবং ভারতের রাকেশ মাইনি। আরো ছিলেন ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট এবং ইনসেপশন মিডিয়া লিমিটেডের সিইও মোহাম্মদ বদরুদ্দীন।
 
বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির ৪নং নবরাত্রি হলে শুক্রবার কনসার্টটি অনুষ্ঠিত হবে। ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট এবং ইনসেপশন মিডিয়া লিমিটেড যৌথভাবে কনসার্টটির আয়োজন করছে। দর্শকদের আসন গ্রহনের জন্য গেট খোলা হবে সন্ধ্যা ছয়টায়। সন্ধ্যা সাতটায় সংগীত পরিবেশনা শুরু হয়ে চলবে গভীর রাত পর্যন্ত।
 
বিভিন্ন শ্রেণির দর্শকদের কথা বিবেচনা করে আয়োজক প্রতিষ্ঠান লায়ন, টাইগার, প্যানথার ও চিতা এই চার ধরনের টিকেটের ব্যবস্থা করেছে বলে জানান তিনি। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে লায়ন ১০,০০০/- (দশ হাজার টাকা), টাইগার ৭,০০০/- (সাত হাজার টাকা), প্যানথার ৫,০০০/ (পাঁচ হাজার টাকা)- এবং চিতা ৩,০০০/-(তিন হাজার টাকা)।
 
টিকিটের জন্য যোগযোগ: ০১৫৫৬৫৫৫৬৬৫ । হোম ডেলিভারির জন্য ফোন দিতে পারেন ০৯৬১২২২০২২২ এই নম্বরে। টিকেট এবং অন্যান্য তথ্যের জন্য ইভেন্টের অফিশিয়াল ফেসবুক পেজ ভিজিট করতে পারেন।  ইভেন্টের অফিশিয়াল পেজ এর ঠিকানা : https:/ww/w.facebook.com/events/818367628262436/
 
সুনিধি চৌহান এর আগেও বাংলাদেশে এসেছেন। তবে এবারই প্রথম জুটি বাধছেন হাবিব ওয়াহিদের সঙ্গে। হিন্দী ছবির জনপ্রিয় এই গায়িকা তামিল, তেলেগু, মারাঠি, পাঞ্জাবী, কান্নাড়া, মালায়াম, বাংলা, উর্দু, আসামী, নেপালি, ইংরেজি ইত্যাদি নানা ভাষায় এই ইন্ডাস্ট্রিতে গান গেয়েছেন। সুনিধি জনপ্রিয় গানের সংখ্যা প্রায় শতাধিক।

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top