বছরের শুরুতে ঢাকা আসছেন মাধুরী দীক্ষিত

S M Ashraful Azom
শীত মৌসুমে একাধিক জমকালো ইভেন্ট নিয়ে যেমন জমে ওঠে পুরো শহরতলী তেমনি ভিনদেশি অতিথিদেরও আগমন বেড়ে যায়। আগামী জানুয়ারির ৫ তারিখে মাধুরী তার দলবল নিয়ে নাচ বালিয়ে কনসার্টে আসছেন। পুরো দল নিয়ে ‘ওরে প্রিয়া’ থেকে শুরু করে ‘এক দো তিন’ সবকিছুই নেচে গেয়ে পারফর্ম করবেন তিনি।
 
জমকালো এই আয়োজন প্রসঙ্গে আয়োজক সোহানা ইলেকট্রনিক্সের পরিচালক ফারিয়া মাহাবুব পিয়াশা বলেন, ‘আমরা সবধরনের চুক্তিনামা করে ফেলেছি এবং একইসাথে এই ইভেন্টের সাথে বাংলাদেশি শিল্পীদের সমন্বিত কিছু কাজেরও পরিকল্পনা করছি। মাধুরী দীক্ষিত ব্যক্তিজীবনে এতোটা আন্তরিক ও সহায়ক তা আমাদেরও ধারণা ছিল না।  বাংলাদেশে তার এটিই প্রথম সফর হবে। তাই সবকিছু মিলিয়ে বছরের শুরুতে সবচেয়ে বড় ইভেন্ট হিসেবে এটিই হবে সেরা চমক!’

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top