মাগুরায় হয়ে গেল বাউল উৎসব

S M Ashraful Azom
মাগুরায় দুইদিন ব্যাপী বাউল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের দোয়ারপাড় সুফি বাউল সাধু গুরু সেবাসংঘ প্রাঙ্গণে এ অনুষ্ঠন শেষ হয়। বুধবার রাতে এ অনুষ্ঠান শুরু হয়েছিল।
 
কুষ্টিয়ার লালন শাহের প্রোশীষ্য মাগুরার লালন ফকিরের ৩১তম মৃত্যু বাষির্কী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবে মাগুরা, যশোর, ঝিনাইদহ, চুয়াডাংগা, কুষ্টিয়া, নড়াইল, মেহেরপুর, ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে তিন শতাধিক বাউল সাধক ও শিল্পী অংশ নেন। লালন ও বাউল দর্শনের ওপর বক্তব্য রাখেন বাউল গবেষকরা।
 
উৎসবে বাউল সংগীত পরিবেশন করেন বাউল শিল্পীরা। তারা লালন শাহের নানা ধরনের গান গেয়ে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন। বিকালে ভোজের মাধ্যমে শেষ হয় দুইদিন ব্যাপী বাউল উৎসব। 
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top