বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন। বুধবার রাত নয়টায় গুলশানে তার নিজ রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, পৌরসভা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে কি না তা চূড়ান্ত করতেই এ বৈঠক। পাশাপাশি দলের পরবর্তী কৌশল নিয়েও আলাপ আলোচনা হবে।
বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. মঈন খান, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, ব্রিগেডিয়ার জে. (অব.) আ স ম হান্নান শাহ, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেস্টা শামসুজ্জামান দুদু, এমএ কাইউম উপস্থিত রয়েছেন।

