‘আমরা একটি বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলা করছি’

Unknown
সেবা ডেস্ক: প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য, অর্থ-বাণিজ্য, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে অনেকে এগিয়ে গেছে, তবুও আমরা একটি বিপজ্জনক পরিস্থিতি মোকাবেলা করছি।
সম্প্রতিক সময়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে দু’জন যুদ্ধাপরাধীদের দণ্ডাদেশ কার্যকরের পর জাতিসংঘের পক্ষ থেকে যে বিবৃতির দেয়া হয়েছে সে ব্যাপারে আমাদের কিছুই বলার নেই। আমরা একটি স্বাধীন দেশ, আমাদের একটি সংবিধান আছে এবং সেই সংবিধান রক্ষা করেই আমাদের চললে হয়। এছাড়াও বাংলাদেশ জাতিসংঘর সদস্য এবং বিভিন্ন সনদে স্বাক্ষর করছে তাই জাতিসংঘের মায়া কান্নার ব্যাপারে আমাদের কিছুই বলার নেই।
শুক্রবার সকালে খুলনার শহীদ হাদিস পার্কে খুলনা সাহিত্য পরিষদের সুবর্ণজয়ন্তী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রফেসর মোহাম্মদ মাজহারুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের স্থায়ী সদস্য কাজী রিয়াজুল হক, প্রবাসী বাংলাদেশী মোস্তাইন বিল্লাহ দারা, খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আনিসুর রহমান বিশ্বাস, অধ্যাপক নিজাম উদ্দিন আহমেদ, খুলনার জেলা প্রশাসক মোস্তফা কামাল প্রমুখ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top