ধর্মযাজকদের হত্যার হুমকিতে নিরাপত্তা জোরদার

Unknown
সেবা ডেস্ক: রংপুরে ও দিনাজপুরে ধর্মযাজকদের হত্যার হুমকির ঘটনায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
রংপুরে ফাদার রেভারেন্ট বার্নাবাস হেমরমসহ ১০ জনকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় খ্রিষ্টান সম্প্রদায়ের বিভিন্ন চার্চগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পুলিশ ও র?্যাবের পাশাপাশি গোয়েন্দা সংস্থা নজরদারিতে রেখেছেন জেলার সব ধর্মযাজকদের।
ফাদার বার্নাবাস হেমরম জানান, তাদের পরিবারগুলো এখনো নিরাপত্তাহীনতায় রয়েছে।
এদিকে, চিঠির খামে দিনাজপুরের সদর উপজেলার উত্তর পাড়ার ঠিকানা থাকায় বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
দিনাজপুরের বীরগঞ্জের ক্যাথলিক চার্চের ফাদার চার্লসকে আইএস-এর নামে মুঠোফোনে হত্যার হুমকি দেয়ার পর থেকেই সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আতঙ্ক কাটছে না খ্রিষ্টান মিশনারিগুলোতে। মুঠোফোনের নম্বরটির বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ট্যাগস

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top